| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

র‍্যাবের গাড়ি-লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত-২০

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ১১:১৪:৫৪:পূর্বাহ্ন  |  ১৪৪২৯৬৪ বার পঠিত
র‍্যাবের গাড়ি-লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত-২০
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে র‍্যাবের মিনিবাস ও ধানসিঁড়ি ক্লাসিক নামের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত  আরও ৩০ জন। 

নিহতরা হলো, শিশু পিয়াম-(০২),র‍্যাবের ৮-এর  মিনিবাসের চালক এএসআই আবদুল আলীম (৩৩), ও আফরোজা (৩৫) নামের এক নারী। 

শনিবার সকাল সোয়া আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানসিঁড়ি পরিবহন নামের বাসটি কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে আর র‍্যাবের মিনিবাসটি বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিলো। এসময় ফুতল্লা নামক স্থানে পৌঁছালে ওই বাস এবং মিনিবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  শিশু পিয়ামকে মৃত ঘোষণা করেন।  অপরদিকে র‍্যাবের  গাড়ি চালক আবদুল আলীম ও আফরোজাকে লেবুখালী ক্যান্টমেন্টে নিয়ে গেলে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়।

পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, মরদেহ উদ্ধার থেকে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। সড়কের চলাচল স্বাভাবিক করতে গাড়ি দুটো সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪