| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ১১:৫৮:৫৯:পূর্বাহ্ন  |  ১৪৪১২৫১ বার পঠিত
বাগেরহাটে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবির ক্যাপশন: গ্রেপ্তার মনির শেখ ও রাসেল হোসেন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী মনির শেখ (৪৬) ও তার সহযোগী রাসেল হোসেন (৩৫) ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) রাত ৩টার দিকে ফকিরহাট উপজেলার বারাশীয়া গ্রামে পুলিশ পরিদর্শক মো. শরিফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম অভিযান চালায়। এ সময় মনির শেখের বাড়ির ছাদ থেকে দুজনকে আটক করা হয়।

বাগেরহাট জেলা ডিবি পুলিশ পরিদর্শক মো. শরিফুল ইসলাম জানান, অভিযানে মনির শেখের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা , নগদ ১ লাখ ৬৩ হাজার ২০০ টাকা, একটি মোবাইল ফোন এবং রাসেল হোসেনের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা। ঘটনার পর ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

 রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪