| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিরাইয়ে নৌকা থেকে নদীতে পড়ে দেড় বছরের শিশু নিখোঁজ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ১২:০৪:১১:অপরাহ্ন  |  ১৪৩৭৩২৯ বার পঠিত
দিরাইয়ে নৌকা থেকে নদীতে পড়ে দেড় বছরের শিশু নিখোঁজ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিলেট প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই পৌর শহরের মধ্যবাজার ব্রিজ সংলগ্ন নৌকা ঘাট এলাকায় নৌকা থেকে পড়ে তানহা নামের দেড় বছরের এক কন্যা শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১০ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ তানহা শাল্লা উপজেলার শিমেরকান্দা গ্রামের রহিবুল ইসলাম ও মাসেদা বেগম দম্পতির কন্যা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশুটির মা মাসেদা বেগম সিলেট থেকে দিরাই এসে শাল্লাগামী একটি যাত্রীবাহী নৌকায় ওঠার সময় মেয়েকে একটি কলা খেতে দেন এবং এ সময় নিজের ব্যাগ গুছাচ্ছিলেন। শিশুটি এক পর্যায়ে মায়ের পেছনে গিয়ে নৌকার জানালা দিয়ে চামটি নদীতে পড়ে যায়। ব্যাগ গুছিয়ে মায়ের দৃষ্টি যখন সন্তানের দিকে পড়ে, তখন শিশুটি সেখানে নেই।

ঘটনার পর মুহূর্তেই মায়ের চিৎকারে আশপাশের ঘাট এলাকা স্তব্ধ হয়ে যায়।

খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।


দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শিশির কুমার দাস  বলেন,খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এখানে ডুবুরি না থাকায় জেলা ফায়ার সার্ভিস টিমকে ডাকা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক  বিষয়টি নিশ্চিত করে বলেন,ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে শিশুটির মায়ের আহাজারিতে নৌকা ঘাট এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।



রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪