| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেট-নেত্রকোনা-ময়মনসিংহ আন্ত:জেলা রেলপথ সংযোগের দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ১২:২২:৪৭:অপরাহ্ন  |  ১৪৫০৮৯৩ বার পঠিত
সিলেট-নেত্রকোনা-ময়মনসিংহ আন্ত:জেলা রেলপথ সংযোগের দাবিতে মানববন্ধন
ছবির ক্যাপশন: আন্ত:জেলা রেলপথ সংযোগের দাবিতে মানববন্ধন

 িসলেট  প্রতিনিধি:  সর্বস্তরের জনসাধারণের সুবিধার্থে সিলেট থেকে নেত্রকোনা-ময়মনসিংহ আন্ত:জেলা রেলপথ সংযোগের দাবিতে ‘বাবর মুক্তি পরিষদ’ সিলেটের উদ্যোগে একটি   মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন ‘বাবর মুক্তি পরিষদ’ সিলেট -এর আহ্বায়ক নুরুল হুদা তালুকদার, যুগ্ম আহবায়ক আব্দুল মনাফ, যুগ্ম আহবায়ক আব্দুল মোতালেব, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য মিন্টু মিয়া, সদস্য আব্দুর রাকিবসহ সিলেটে অবস্থানরত নেত্রকোনা ময়মনসিংহের সর্বস্তরের জনসাধারণ।

মানববন্ধনে বক্তারা বলেন, নেত্রকোণা-ময়মনসিংহ একটি পর্যটন শহর। এ ছাড়া এখানে দেশের এলপিজি হাব, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু নেত্রকোণা-ময়মনসিংহের সাথে সিলেটের সরাসরি কোনো রেল যোগাযোগের ব্যবস্থা নাই। এ ছাড়া সিলেটের সাথে সরাসরি নেত্রকোণা-ময়মনসিংহ রেল যোগাযোগ চালু হলে আমদানি-রপ্তানির ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে। নেত্রকোণা-ময়মনসিংহ জেলা দীর্ঘদিন ধরে অবহেলিত। এখনো রেললাইন না থাকায় যোগাযোগ ব্যবস্থা দুর্বল পড়েছে । তাই অবিলম্বে সিলেট থেকে নেত্রকোণা-ময়মনসিংহ আন্ত:জেলা রেলপথ সংযোগের জোর দাবি জানান বক্তারা।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪