| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে ব্যবসায়ীদের সাথে জামায়াত ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ১৪:৩২:১৪:অপরাহ্ন  |  ১৪৩৮৪৬৯ বার পঠিত
অভয়নগরে ব্যবসায়ীদের সাথে জামায়াত ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে ১১ অক্টোবর (শনিবার) সকাল ১০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগ ও নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতে ইসলামীর  উপজেলা সম্পাদক এস এম মহিউল ইসলামের সঞ্চালনায় ও  একই দলের পেশাজীবী বিভাগ অভয়নগর উপজেলা শাখার সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামী যশোর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা শাখার সহ-সম্পাদক অধ্যাপক গোলাম কুদ্দুস, অভয়নগর উপজেলা শাখার আমীর  সরদার শরিফ হোসেন, বিশষ অতিথি ছিলেন, আইবিডাব্লিউএফ যশোর জেলা শাখার সহ- সভাপতি শেখ মতিয়ার রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সার কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি আঃ গণি সরদার, সম্পাদক আলহাজ্ব শাহাজালাল হোসেন, নওয়াপাড়া জুয়েলার্স এ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক গৌতম কুমার বিশ্বাস, বিশিষ্ট ব্যাবসায়ী কিশোর কুমার সরকার, স্থানীয় ব্যাবসায়ীগণ ও জামায়াত ইসলামীর থানা, পৌর ও ইউনিয়নের  নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪