| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘পিছিয়ে পড়া নারীদের বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত করা হবে’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ১৪:৫৪:৩৯:অপরাহ্ন  |  ১৪২১৯৪১ বার পঠিত
‘পিছিয়ে পড়া নারীদের বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত করা হবে’
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ বলেন,‘ আমি এই ১৭ বছর আপনাদের কাছে আসতে পারি নাই। এই ফ্যাসিবাদি সরকারের কবলে পড়ে আমরা জেল-জুলুম, নির্যাতন সহ্য করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য, মানুষের মৌলিক অধিকার গঠন করার জন্য আমরা ১৭ বছর আন্দোলন করেছি।’ 

শনিবার শেরপুরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল নারী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, ‘আমরা যদিও এই ফ্যাসিবাদি সরকারকে বিতারিত করতে পারলেও, এখনো মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারিনি। ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে আমরা যদি আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি, আমি বিশ্বাস করি দেশের সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করবে।’

জেলা যুবদলের সভাপতি মাসুদ বলেন, আসন্ন নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তাহলে এই দেশের মানুষের জন্য, পিছিয়ে পড়া সমাজের জন্য, দেশের পিছিয়ে  নারীদের জন্য এমন উদ্যোগ নেয়া হবে যাতে তারা আর পিছিয়ে না থাকে।

তিনি আরও বলেন, ‘আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীরা যেনো সমাজে পিছিয়ে না থাকেন তাই জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন। তিনি নারীদের অধিকারের জন্য নারী ও শিশু মন্ত্রনালয় গঠন করেছিলেন। এরপরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের এগিয়ে নেয়ার জন্য স্বাস্থ্যখাতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা ক্ষেত্রে নারীদের বিনামূল্যে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ার সুযোগ তৈরি করে দিয়েছেন। ’

মাসুদ বলেন, বাংলাদেশের নারীসমাজকে প্রতিটি সেক্টরে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, তা নিয়ে কাজ করে যাচ্ছেন আমাদের নেতা জনাব তারেক সাহেব। তিনি ইতোমধ্যে ঘোষণা করেছেন যে, বিএনপি যদি সামনের নির্বাচনে ক্ষমতায় যেতে পারে তাহলে সমাজের পিছিয়ে পড়া অসহায়, দুস্থ নারীদের জন্য প্রথম পর্যায়ে ৫০ লক্ষ রেশনিং কার্ড করে দিবেন। পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে এ সংখ্যা আরো বাড়ানো হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক সভাপতি মো. আবু সামা। এসময় উপস্থিত ছিলেন- শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, সদস্য আমিনুল ইসলাম শিপন চেয়ারম্যান, জেলা জাগো দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা সি: সহ সভাপতি আব্দুস সালাম বিএসসি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মুখলেছুর রহমান জীবন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আ. লতিফ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান (কাউন্সিলর), জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, জেলা কৃষকদলের সদস্য সচিব মনোয়ার হোসেন রঞ্জু, জেলা তাঁতীদলের আহ্বায়ক লালন মোল্লা, সদস্য সচিব রুমান মিয়া, জেলা মহিলা দলের সহ- সভাপতি পারভীন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম, সাংগঠনিক সম্পাদক রসিদা ইয়াসমিন কুসুম, শহর মহিলা দলের সভাপতি রোকেয়া বেগম পাপড়ীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪