| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে অস্ত্রসহ ইউপিডিএফের দুই সদস্য আটক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ১৬:১৭:৩২:অপরাহ্ন  |  ১৪১৭৩৩৫ বার পঠিত
রাঙ্গামাটিতে অস্ত্রসহ ইউপিডিএফের দুই সদস্য আটক
ছবির ক্যাপশন: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সক্রিয় দুই সদস্য অস্ত্র, গুলি ও ওয়াকিটকি সেটসহ আটক

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সক্রিয় দুই সদস্যকে অস্ত্র, গুলি ও ওয়াকিটকি সেটসহ আটক করেছে সেনাবাহিনী। 

শনিবার (১১ অক্টোবর) বিকেলে জেলার নানিয়ারচর উপজেলার বগাছড়ি এলাকায় বিশেষ অভিযানে তাদের আটক করা হয় বলে তথ্য জানিয়েছে রাঙ্গামাটি রিজিয়ন।

 

আটকরা হলেন ইউপিডিএফের পোস্ট কমান্ডার কার্মা চাকমা ও তার সহযোগী লেলিন চাকমা। তল্লাশির সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড পিস্তলের গুলি, একটি ওয়াকিটকি, দুটি মোবাইল ফোন এবং দুটি চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।


সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে বগাছড়ি এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। তল্লাশি চলাকালীন একটি মোটরসাইকেল ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে সেনাসদস্যরা ধাওয়া দিয়ে দুই আরোহীকে আটক করেন।পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পূর্বে সংগৃহীত ছবির সঙ্গে মিলিয়ে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।


সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও এ অঞ্চলের সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪