| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুমেকে সাংবাদিক নিষেধাজ্ঞা, মৃত্যুর দায় আড়াল নাকি অনিয়ম ঢাকার চেষ্টা?

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ১৬:৩৬:৩৫:অপরাহ্ন  |  ১৪২১১৮৩ বার পঠিত
খুমেকে সাংবাদিক নিষেধাজ্ঞা, মৃত্যুর দায় আড়াল নাকি অনিয়ম ঢাকার চেষ্টা?

খুলনা প্রতিনিধি : খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক) কর্তৃপক্ষ সাংবাদিকদের হাসপাতালের ইনডোর ও আউটডোরে প্রবেশ, ছবি তোলা এবং রোগী বা চিকিৎসকদের সাক্ষাৎকার গ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছে। হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ ১০ অক্টোবর জারি করা হয়। 

এতে বলা হয়েছে, পরিচালক মহোদয়ের লিখিত অনুমতি ছাড়া কোনো মিডিয়া কর্মী হাসপাতালের ভেতরে চিত্র ধারণ বা সংবাদ সংগ্রহ করতে পারবেন না।

এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের এমন নির্দেশনা প্রকাশের পর খুলনার সাংবাদিক সমাজ, মানবাধিকার কর্মী ও নাগরিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা বলছেন, সরকারি হাসপাতাল জনগণের করের টাকায় পরিচালিত হয়, তাই সেখানে সংবাদমাধ্যমের প্রবেশে বাধা দেওয়া গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিপন্থী। গণমাধ্যমের অনুসন্ধানমূলক প্রতিবেদন বহু সময় অনিয়ম, রোগী হয়রানি ও দুর্নীতি উন্মোচন করে জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সম্প্রতি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় একাধিক মৃত্যুর অভিযোগ উঠেছে। গত সপ্তাহে প্রসূতি ওয়ার্ডে এক গর্ভবতী নারীর রক্তক্ষরণে মৃত্যু, জরুরি বিভাগে চিকিৎসা বিলম্বে এক সড়ক দুর্ঘটনার রোগীর মৃত্যুর ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচিত হয়। এসব ঘটনায় স্বজনরা চিকিৎসকদের দায়িত্বহীনতা ও মনোযোগহীনতার অভিযোগ তুলেছেন, যা গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশও পায়।

মূলত এসব আলোচিত ঘটনার পরপরই সাংবাদিক নিষেধাজ্ঞা আরোপ করায় অনেকের ধারণা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এসব অনিয়ম আড়াল করতে চায় বলেও অভিযোগ করেছেন সাংবাদিক নের্তৃবৃন্দ। 

সমালোচকরা বলছেন, দায়িত্বশীল প্রশাসন হলে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা নয়, বরং স্বচ্ছতা ও তথ্যপ্রদানে সহযোগিতা করা উচিত ছিল।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪