| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহম্মদপুরে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ১৭:১০:৫১:অপরাহ্ন  |  ১৪৪৪৪০৭ বার পঠিত
মহম্মদপুরে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু
ছবির ক্যাপশন: একই পরিবারের তিন শিশু

মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।


নিহত তিন শিশু হলেন—চাপাতলা গ্রামের তিন ভাইয়ের মেয়ে তারিন (৮), সিনতিয়া (৯) ও তানহা (৯)।


স্থানীয় সূত্রে জানা যায়, তিন শিশুই পরস্পরের চাচাতো বোন। তারা প্রতিদিনের মতো আজও একসঙ্গে গোসল করতে গিয়েছিল গ্রামের একটি  খালে। দীর্ঘ সময় তারা বাড়ি না ফিরলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা খালে তল্লাশি চালিয়ে তিনজনকেই উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আনুমানিক পৌনে ২টার দিকে শিশুগুলোকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।



রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪