| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পটুয়াখালীতে বিএনপি নেতাকে হত্যার চেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ১৭:২৮:৪৮:অপরাহ্ন  |  ১৪৪২৬৭৯ বার পঠিত
পটুয়াখালীতে বিএনপি নেতাকে হত্যার চেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবি
ছবির ক্যাপশন: বিএনপি নেতাকে হত্যা -চেষ্টায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে  বিএনপি নেতা মফিজুল মৃধাকে কুপিয়ে হত্যা -চেষ্টার মূল হোতাসহ জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১১ অক্টোবর) বেলা ১১ টায় পালপাড়া বাজারে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মানববন্ধনে ভুক্তভোগীর পরিবার জানায়,  মামলার প্রধান আসামি  সোহাগ মাঝি পটুয়াখালীর লোহালিয়ায় দুধর্ষ  সন্ত্রাসী। তার নেতৃত্বে মফিজুলের ওপর হামলা কর হয়। ঘটনার সঙ্গে জড়িত আসামীদের দ্রুত গ্রেপ্তার  করে দৃষ্টান্তমূলক  শাস্তি  দিতে হবে। যাতে কেউ এ ধরনের কর্মকাণ্ড করতে আর সাহস না পায়। 

এদিকে মানববন্ধনে উপস্থিত ছিলেন-মফিজুল মৃধা বৃদ্ধ মাতা আকলিমা বেগম, বোন সোনিয়া আক্তার, লোহালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম জুলকার, লোহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল হোসেন মৃধা, সাধারন সম্পাদক আঃ ছালাম সিকদার, প্রচার সম্পাদক এ্যাডভোকেট বশির মৃধা প্রমুখ। এছাড়া শত শত নারী- পুরুষ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন। 



রিপোর্টার্স২৪/এসসি





ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪