চট্রগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম নগরীতে একটি কনসার্টে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মো. শরীফ (২০) নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। তবে শরীফ কার গুলিতে আহত হয়েছেন এবং গোলাগুলির সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।
শরীফ ছাড়া আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তার পরিচয় পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/সোহাগ