| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৃশ্যমান হলো যশোরের ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ০৫:২৮:০৫:পূর্বাহ্ন  |  ১৪৩৭৪২৯ বার পঠিত
দৃশ্যমান হলো যশোরের ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’

রিপোর্টার্স২৪ ডেস্ক : যশোর শহরের বকুলতলায় অবশেষে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ দৃশ্যমান হয়েছে। লোহার পাত দিয়ে তৈরি স্মৃতিসৌধের কাঠামোটি শুক্রবার (১০ অক্টোবর) স্থাপন করা হয়েছে। শনিবার সকাল থেকে শ্রমিকরা স্মৃতিসৌধে রঙ ও সেখানে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু করে দিয়েছে। দুয়েকদিনের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে গণপূর্ত সূত্রে জানা গেছে।  

যশোর গণপূর্ত অধিদফতর সূত্রে জানা যায়, ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ নির্মাণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত বিভাগ যৌথভাবে কাজ করছে। এ প্রকল্পের জন্য ১৪ লাখ টাকার বাজেট নির্ধারিত। স্মৃতিসৌধটির উচ্চতা ১৮ ফুট এবং ডায়া ৬ ফুট। যা লোহার মোটা শিট দিয়ে তৈরি।

স্মৃতিসৌধের গোলাকার স্তম্ভে কাটিং (সিএনসি) করা হয়েছে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের সময় জনতার মুখে মুখে উচ্চারিত উদ্দীপনামূলক স্লোগানগুলো। যশোর গণপূর্তের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, দুয়েকদিনের মধ্যে কাজটি সম্পন্ন হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এসব স্লোগানের মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে জনগণের প্রতিবাদ, সাহস ও প্রতিরোধের ভাষা, যা ভবিষ্যৎ প্রজন্মকে স্মরণ করিয়ে দেবে আন্দোলনের শক্তি কতটা যুগান্তকারী হতে পারে।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানে দেশের অন্যান্য স্থানের মতো যশোরের বিভিন্ন স্থানে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর প্রচারের সঙ্গে সঙ্গে শহরের বকুলতলায় অবস্থিত শেখ মুজিবুর রহমানের বিশাল ম্যুরালটির অংশবিশেষ ভেঙে ফেলা হয়। এর কিছুদিন পর বিক্ষুব্ধরা সেখানে বুলডোজার দিয়ে ফের ভাঙা শুরু করে।

এরপর এই স্থানে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ নির্মাণের জন্যে বুলডোজার দিয়ে ধ্বংসাবশেষ পরিস্কার করা হয়।

পরদিন ১৪ জুলাই বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ নির্মাণকাজের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪