| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে আটক ১৬ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ০৬:০৫:৪১:পূর্বাহ্ন  |  ১৪২৫০২৯ বার পঠিত
ভারতে আটক ১৬ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সাতক্ষীরা প্রতিনিধি:পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটক ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।  

শনিবার (১১ অক্টোবর) রাতে বিজিবি সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে তাদেরকে পুলিশে সোপর্দ করে।

এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমারের নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তলুইগাছা বিজিবি ক্যাম্পের সদস্যদের কাছে আটক ১৬ বাংলাদেশিকে হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় বাংলাদেশের ১৬ জন নাগরিককে বিএসএফ সদস্যরা আটক করেন। আটককদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

তারা হলেন- মো. মোশারাফ ঢালী (৫৭), মুসলিমা খাতুন (২৯), ইউনুছ আলী (৪২), সিনহা খাতুন (১১), মোরসালিম গাজী (৭), মো. জিল্লুর রহমান (২৩), মোছা. ঝরনা পারভিন (৩৭), মো. আশিকুজ্জামান (১৮), রিফাত হোসেন (২৬), মো. শাহিনুজ্জামান (২৮), শারমিন সুলতানা (১৮), ফাতিমা খাতুন (২২), মোছা. রুবিনা খাতুন (২৯), আল আমিন (২৬) ও দুই শিশু। 

তারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া, নওয়াবেকী, পদ্মপুকুর, কাশিমাড়ী, চণ্ডিপুর এবং খুলনার কয়রা এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।’

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪