| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ০১:০২:৫৯:পূর্বাহ্ন  |  ২৩১০৫০৮ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো সরকারিভাবে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হয়েছে। জেলায়  ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৪ লাখ ৯৭ হাজার ৫০০ শিশু-কিশোরকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে একটি ডোজ টিকা দেওয়া হবে। মাসব্যাপী এই টিকা কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। তিনি বলেন, আগে বেশি দামে কিনে টাইফয়েডের টিকা দিতে হতো। এখন থেকে বিনামূল্যে এই টিকা দেওয়া হচ্ছে। বাংলাদেশ ডায়রিয়া, রাতকানাসহ অনেক রোগ প্রতিরোধ করেছে। এবার টাইফয়েড প্রতিরোধেও সফল হবে।

উদ্বোধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ এ, কে,এম, শাহাব উদ্দীন, জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত। 

এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তফা, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক শুকলাল বৈদ্য, মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুস সামাদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সুলতানা পাপিয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ ফারহানা হক।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪