| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ দফা দাবিতে মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ০৮:০৭:৫৮:পূর্বাহ্ন  |  ১৪১৮৬২৪ বার পঠিত
৫ দফা দাবিতে মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
ছবির ক্যাপশন: ৫ দফা দাবিতে মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

মেহেরপুর প্রতিনিধি: জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখা। 

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। 

মেহেরপুর জেলা জামায়াতের আমীর তাজউদ্দিন খানের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম স্মারকলিপি গ্রহণ করেন। 

এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘আগামী দিনে আমরা এমন একটি সরকার গঠন করতে চাই, যেখানে ন্যায়—ইনসাফ প্রতিষ্ঠিত হবে। যেখানে প্রতিটি মানুষ তার অধিকারকে ফিরে পাবে। আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়বো। একটা কল্যাণময় রাষ্ট্র আমরা গঠন করতে চাই। তাই বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা, কল্যাণময় রাষ্ট্র এবং মানবিক বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে এই দেশে যদি ন্যায় এবং ইনসাফ কায়েম করতে হয়, মানবিক বাংলাদেশ যদি গড়তে হয়, আইনের শাষণ যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশের প্রচলিত নির্বাচন ব্যবস্থার বিপরীতে গিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদকে অবিলম্বে বাস্তবায়ন, ফ্যাসিস্ট সরকারের বিচার এবং জাতীয় পার্টিসহ তাদের দোসরদের নিষিদ্ধ করতে হবে।’ 

এসময় জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসাইন, জেলা নায়েবে আমীর মহাবুবুল আলম, জেলা রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, উপজেলা আমীর সোহেল রানা, পৌর আমীর সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর খানজাহান আলী, গাংনী উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুস সালামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদানের আগে জেলা জামায়াতের পক্ষ থেকে ৫ দফা দাবি পড়ে শোনানো হয়। 

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪