| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুয়াশার কারণে বন্ধ থাকা দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ০৯:২৬:২৭:পূর্বাহ্ন  |  ১৪৫১৯০৪ বার পঠিত
কুয়াশার কারণে বন্ধ থাকা দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে
ছবির ক্যাপশন: কুয়াশার কারণে বন্ধ থাকা দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে

রাজবাড়ী প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরিগুলো পুনরায় চলাচল শুরু করে।

এর আগে ভোর ৪টা থেকে নদী চ্যানেলে ঘন কুয়াশার কারণে বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দৃশ্যমান না থাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় কয়েক শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে। এতে ঘাট এলাকায় সৃষ্টি হয় যানজটের।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ‘ঘন কুয়াশার কারণে ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ৭টার পর আবহাওয়া অনুকূলে আসলে ফেরিগুলো পুনরায় চলাচল শুরু করে।’

বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২টি ফেরি স্বাভাবিকভাবে যাত্রী ও যানবাহন পারাপার করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪