| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারজিসকে রিভোট্রিল ২ এম জি বা লেক্সোটানিল খাওয়ার পরামর্শ দিলেন প্রিন্স মাহমুদ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ১০:২৩:১৪:পূর্বাহ্ন  |  ১৪৪১৪০৭ বার পঠিত
সারজিসকে রিভোট্রিল ২ এম জি বা লেক্সোটানিল খাওয়ার পরামর্শ দিলেন প্রিন্স মাহমুদ

বিনোদন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর পরামর্শ দিলেন দেশের জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। এক ফেসবুক পোস্টে রবিবার দুপুরে তিনি এ পরামর্শ দেন।

ধারণা করা হচ্ছে, পঞ্চগড়ে এক বক্তব্যের কারণেই সারজিসকে পরামর্শ দিলেন সংগীত জগতের আলোচিত তারকা। বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় খুব চটেন সারজিস আলম।

এ সময় তিনি ক্ষিপ্ত হয়ে বললেন, ‘এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব তাদের কলিজা কত বড়। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।’

প্রিন্স মাহমুদ বলেন, স্নেহের সারজিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে। পারস্পরিক সম্পর্ক অবনতি, মানসিক চাপ, উদ্বেগ, অনিদ্রা অস্থিরতার কারণে সৃষ্ট বিষণ্ণতায় আর আবেগজনিত জটিলতায় ভুগছ বলে ধারণা করছি।

ডাক্তারের পরামর্শমতো রিভোট্রিল ২ এম জি বা লেক্সোটানিল খেয়ে দেখতে পারো।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪