| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম রেঞ্জের পুলিশের অভিযানে ৯১২ জনকে গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৬ ইং | ০৮:৫৫:১০:পূর্বাহ্ন  |  ৮২৫ বার পঠিত
চট্টগ্রাম রেঞ্জের পুলিশের অভিযানে ৯১২ জনকে গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৯১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় এক হাজার ৩২২টি ইয়াবা ট্যাবলেট ও ৮৪ কেজি ৪১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতার ৯১২ জনের মধ্যে নিয়মিত মামলায় ৭১, পূর্ববর্তী মামলায় ৫৬, ৩৪ ধারায় ২৯, ৫৪ ধারায় চার এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৫২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া পরোয়ানামূলে ১৫৮ ও সাজা পরোয়ানামূলে ১৯ জন গ্রেফতার হয়েছেন।

মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে ৫৫ জনকে। এর মধ্যে মাদক বহনকারী একজন ও মাদক সেবনকারী ৫৪ জন। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৩৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে সব মিলিয়ে গ্রেফতার হয়েছেন ৮৮ জন।

এসময় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড করা হয়েছে ১২ হাজার ৯০০ টাকা। এছাড়া ৩১টি মাদক মামলা করা হয়েছে।

অভিযানে এক হাজার ৩২২টি ইয়াবা, ৮৪ কেজি ৪১৫ গ্রাম গাঁজা, ১২ লিটার চোলাই মদ, ২৫ বোতল স্কাফ সিরাপ, ২২ বোতল বিদেশি মদ ও ১০০টি ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।

অন্যদিকে, চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে চার, কক্সবাজারে এক, কুমিল্লায় তিন, ব্রাহ্মণবাড়িয়ায় দুই, লক্ষ্মীপুরে এক ও খাগড়াছড়িতে একজন রয়েছেন।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয় ৪২৩ জনকে। জেলাভিত্তিক হিসাবে চট্টগ্রামে ৮৮, কক্সবাজারে ৩৮, ব্রাহ্মণবাড়িয়ায় ৬৭, চাঁদপুরে ২৫, নোয়াখালীতে ১৬৬, লক্ষ্মীপুরে সাত, রাঙামাটিতে দুই ও খাগড়াছড়িতে ৩০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৩৬৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ৫৫ জনের বিরুদ্ধে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রেঞ্জ পুলিশ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪