| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েল ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ০৫:৪০:৫৯:পূর্বাহ্ন  |  ১৪২৩৬৬৭ বার পঠিত
ইসরায়েল ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক:  ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর ওই গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে মরদেহগুলো শনাক্তকরণের জন্য স্থানান্তর করা হয়।  ১৫ অক্টোবর নিহতদের পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের অবশিষ্টাংশ শনাক্ত করতে  সেখানে জড়ো হন।সূত্র : মিডল ইস্ট মনিটর 


আইসিআরসি বুধবার এক বিবৃতিতে জানায়, তারা নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে উভয়পক্ষের অনুরোধ ও সম্মতিতে এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছে। গাজার স্থানীয় স্বাস্থ্য ও ফরেনসিক কর্তৃপক্ষ এখন মরদেহগুলো শনাক্ত করার দায়িত্বে রয়েছে।


আইসিআরসি আরও জানায়, প্রয়োজনবোধে তারা প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে। গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে আজ প্রাপ্ত মৃতদেহের সংখ্যা ৪৫। তবে নিহতদের পরিচয় সম্পর্কে আইসিআরসি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।



রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪