| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিয়েতনামে আকস্মিক বন্যার পর ভূমিধসে ৪ জনের প্রাণহানি

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২১৩৮০৬৯ বার পঠিত
ভিয়েতনামে আকস্মিক বন্যার পর ভূমিধসে ৪  জনের প্রাণহানি
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক ভিয়েতনামের উত্তরাঞ্চলের একটি পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যার পর ভূমিধসে চারজনের প্রাণহানি হয়েছে, সরকার সোমবার (১৯ মে) এ তথ্য জানান। পূর্বাভাসকারীরা আরও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে।

হ্যানয় থেকে এএফপি জানায়, শনিবার মুষলধারে বৃষ্টিপাতের পর রোববার ভোরে বাক কান প্রদেশের বা বে জেলায় ভূমিধস হয়।

স্থানীয় কর্মকর্তা তিউ জুয়ান তাইয়ের উদ্ধৃতি দিয়ে সরকারের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাহাড়ের চূড়া থেকে বিস্ফোরণের মতো বিকট আওয়াজ শোনা যাওয়ার পর পাহাড় থেকে মাটি, পাথর ও জল নেমে আসে।’

তাই বলেন, স্থানীয় বাসিন্দারা কয়েক বছর আগে পাহাড়ের চূড়ায় দুই মিটার প্রশস্ত (ছয় ফুট প্রশস্ত) ফাটলের কথা জানতে পেরেছিলেন।

প্রাদেশিক কর্তৃপক্ষ জনসাধারণকে সতর্কতা জারি করেছে এবং ঝর্ণা, নদী এবং ভূমিধ্বসের ঝুঁকিপূর্ণ অন্যান্য এলাকার বাসিন্দাদের জন্য তাৎক্ষণিক নিরাপত্তা পরীক্ষা করার আহ্বান জানায়।

কর্তৃপক্ষ জানায়, ঝুঁকির মুখে পড়লে বাসিন্দাদের অবিলম্বে সরিয়ে নিবে। 

আবহাওয়াবিদরা জানান, এই মাসে এখনও পর্যন্ত এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে এবং উত্তর ও মধ্য অঞ্চলে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে।

ভিয়েতনাম গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের ঝুঁকিতে রয়েছে, যা  প্রায়শই মারাত্মক আকস্মিক বন্যা এবং ভূমিধসের কারণ হয়। সাধারণত জুন থেকে নভেম্বরের মধ্যে দেশটিতে এই ঝড় আঘাত হানে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার তীব্রতা বৃদ্ধি পাচ্ছে যা ধ্বংসাত্মক বন্যার আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর, প্রাকৃতিক দুর্যোগের কারণে ভিয়েতনামে ৫১৪ জন মারা গেছেন, যা ২০২৩ সালের তুলনায় তিনগুণ বেশি।

সেপ্টেম্বরে, দেশটির উত্তরে টাইফুন ইয়াগি আঘাত হানলে ৩৪৫ জন প্রাণ হারায় এবং আনুমানিক ৩.৩ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪