| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তহবিল সংকটে বিশ্বব্যাপী পোলিও কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৫ ইং | ১৪:১৫:৩৬:অপরাহ্ন  |  ১৩৮৮১৫১ বার পঠিত
তহবিল সংকটে বিশ্বব্যাপী পোলিও কর্মসূচি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: তহবিল সংকটে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি। আগামী বছর ৩০ শতাংশ বাজেট কমে যাওয়ায় এবং ২০২৯ সাল নাগাদ ১০০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার তহবিল ঘাটতির কারণে বিশ্বব্যাপী পোলিও দূরীকরণ কর্মসূচি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। 

মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) এর পোলিও নির্মূল পরিচালক জামাল আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অর্থায়নে বড় ধরনের কাটছাঁট মানে অনেক কার্যক্রমই বন্ধ হয়ে যাবে। ১৯৮৮ সালে পোলিও নির্মূলের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। তখন থেকে ব্যাপক টিকাদান কার্যক্রমের কারণে পোলিও সংক্রমণ নাটকীয়ভাবে কমেছে। তবুও ভাইরাসটি এখনো টিকে আছে। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, অর্থ সংকটের ফলে অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। অর্থ ঘাটতির মূল কারণ হিসেবে যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্যের অনুদান হ্রাসকে দায়ী করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন ব্যাপকভাবে হ্রাস করেছে যুক্তরাষ্ট্র।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, এমন পরিস্থিতিতে সংস্থাটি এখন অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি ও টিকাদান কার্যক্রমে অগ্রাধিকার দেবে। হাম ও অন্যান্য রোগের টিকা কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে ফ্র্যাকশনাল ডোজিং কৌশলও ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এ কৌশলের মাধ্যমে একটি টিকার পাঁচ ভাগের এক ভাগ ডোজ ব্যবহার করেও শিশুদের সুরক্ষা দেওয়া সম্ভব।

রিপোর্টার্স২৪/টিআই/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪