| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে অবৈধ মজুদ বিএডিসির ১০৬ বস্তা সার জব্দ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ১৮:২৫:২৪:অপরাহ্ন  |  ১২৮৯২৫৯ বার পঠিত
শেরপুরে অবৈধ মজুদ বিএডিসির ১০৬ বস্তা সার জব্দ
ছবির ক্যাপশন: শ্রীবরদী উপজেলা ভায়াডাঙ্গা বানিয়াপাড়া এলাকায় মোশাররফ হোসেন বাবুর বাড়ি থেকে অবৈধ মজুদ বিএডিসির ১০৬ বস্তা সার জব্দ করা হয়েছে

শেরপুরে প্রতিনিধি: ৪ নভেম্বর মঙ্গলবার  রাতে জেলার শ্রীবরদী উপজেলা ভায়াডাঙ্গা বানিয়াপাড়া এলাকায় মোশাররফ হোসেন বাবুর বাড়ি থেকে অবৈধ মজুদ বিএডিসির ১০৬ বস্তা সার জব্দ করা হয়েছে । মোশাররফ হোসেন বাবু ভায়াডাঙ্গা বাজারের একজন  কীটনাশক ব্যবসায়ী ।

শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ  রাতে উপজেলার ভায়াডাঙ্গা বানিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় বিএডিসির ( এমওপি - ৬৬ বস্তা ও ডিএপি ৪০ বস্তা) পাওয়া য়ায় । জব্দকরা সার উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা যায় ।

অভিযান পরিচালনার সময় কৃষি অফিসার মো: মাহমুদুল হাসান খন্দকার ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪