| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০২৭ সালের মধ্যে আবুধাবি তৈরি করতে যাচ্ছে বিশ্বের প্রথম এআই শহর

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৬৬৩৩৯০ বার পঠিত
২০২৭ সালের মধ্যে আবুধাবি তৈরি করতে যাচ্ছে বিশ্বের প্রথম এআই শহর
ছবির ক্যাপশন: ২০২৭ সালের মধ্যে আবুধাবি তৈরি করতে যাচ্ছে বিশ্বের প্রথম এআই শহর

রিপোর্টার্স ডেস্ক :

আবুধাবি বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত জ্ঞানভিত্তিক শহর তৈরি করতে চলেছে। ২০২৭ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে দেশটি। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রকল্পটির নাম রাখা হয়েছে ‘আইয়ন সেন্টিয়া’। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে নাগরিক জীবনের সংজ্ঞাই বদলে দেবে এই প্রকল্প। শহরটির প্রতিটি ক্ষেত্রে এআই সমন্বয়ের মাধ্যমে বাসিন্দাদের জীবনধারা, কর্মপদ্ধতিসহ সব কিছুতেই আমূল পরিবর্তন আনা হবে।

প্রস্তাবিত এই এআই শহরে থাকবে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা, এআই-চালিত পাওয়ার নেটওয়ার্ক, এবং রোবোটিক সার্ভিস। এছাড়াও ব্যক্তিগত স্বাস্থ্যসেবা থেকে শুরু করে এআই-অ্যাসিস্টেড শিক্ষা ব্যবস্থা থাকবে এই প্রজেক্টে। শুধু তাই নয়, পানি ও বৃক্ষরোপণ ও সংরক্ষণ ব্যবস্থাপনায় থাকবে এআইয়ের ব্যবহার।

শহরের এআই ‘মস্তিষ্ক’ বা কগনিটিভ সিস্টেম বাসিন্দাদের অভ্যাস বুঝে স্বয়ংক্রিয়ভাবে পরিষেবা মানোন্নয়ন করবে। এছাড়াও ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে নাগরিক তথ্য সুরক্ষিত রাখা হবে।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, আবুধাবি বিশ্বকে দেখাতে চলেছে কীভাবে এআই ও জ্ঞানভিত্তিক প্রযুক্তি নগরজীবনকে সম্পূর্ণ রূপান্তরিত করতে পারে। আইয়ন সেন্টিয়া ভবিষ্যতের শহুর পরিকল্পনার জন্য একটি টেমপ্লেট হয়ে উঠতে পারে।




.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪