| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ০৭:৪২:০৭:পূর্বাহ্ন  |  ১২৩৯০৮৭ বার পঠিত
আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক:রাশিয়ার ব্ল্যাক সি বন্দরে দুই দিনের বিরতির পর তেল রপ্তানি পুনরায় শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। সোমবার (১৭ নভেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৩ সেন্ট কমে ৬৩.৮৬ ডলার এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৫৬ সেন্ট কমে ৫৯.৫৩ ডলারে নেমে আসে।

গত সপ্তাহে রাশিয়ার নভোরোসিস্ক এবং ক্যাসপিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম (সিপিসি) টার্মিনালে রপ্তানি বন্ধ হওয়ায় দাম বেড়ে যাওয়ার ধারা দেখা দিয়েছিল। যদিও রপ্তানি পুনরায় শুরু হয়েছে, ইউক্রেনের হামলার কারণে রাশিয়ার জ্বালানি অবকাঠামো এখনো ঝুঁকিতে রয়েছে। রিয়াজান ও নভোকুইবিসেভস্ক তেল পরিশোধনাগারে সাম্প্রতিক হামলার খবর পাওয়া গেছে।

বিশ্লেষকদের মতে, ওপেক প্লাস উৎপাদন বৃদ্ধি ও বাজারে সরবরাহের স্থিতিশীলতা দামকে ব্যারেলপ্রতি ৬০–৬৫ ডলারের মধ্যে রাখবে। পাশাপাশি বিনিয়োগকারীরা সরবরাহ ঝুঁকি, পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব এবং ভূ-রাজনৈতিক উত্তেজনাও পর্যবেক্ষণ করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে সক্রিয় তেল খননযন্ত্রের সংখ্যা বেড়ে ৪১৭–তে দাঁড়িয়েছে।

তাদের মতে, বর্তমান সরবরাহ পর্যাপ্ত থাকলেও ইউক্রেন–রাশিয়া সংঘাত, ইরানের পরিস্থিতি ও নিষেধাজ্ঞাজনিত প্রভাব ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ওঠানামা সৃষ্টি করতে পারে।

সূত্র : শাফাক নিউজ


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪