| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্রান্স ইউক্রেনে দেবে ১০০ রাফায়েল যুদ্ধবিমান ও এয়ার ডিফেন্স সিস্টেম

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ০৪:১৩:২৮:পূর্বাহ্ন  |  ১২৭৬২৪৩ বার পঠিত
ফ্রান্স ইউক্রেনে দেবে ১০০ রাফায়েল যুদ্ধবিমান ও এয়ার ডিফেন্স সিস্টেম
ছবির ক্যাপশন: ফ্রান্স ইউক্রেনে দেবে ১০০ রাফায়েল যুদ্ধবিমান ও এয়ার ডিফেন্স সিস্টেম

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইউক্রেন রাশিয়া যুদ্ধের উত্তাপ চরমে উঠে থাকা সময়ে কিয়েভের হাতে তুলে দেওয়া হচ্ছে বিশাল সামরিক সহায়তা। ফ্রান্স ঘোষণা দিয়েছে—আগামী ১০ বছরে ইউক্রেনকে সরবরাহ করা হবে ১০০টিরও বেশি রাফায়েল যুদ্ধবিমান। সঙ্গে থাকছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিপুল গোলাবারুদ এবং ড্রোনের শক্তিশালী বহর।

সোমবার ফ্রান্সের ভিল্লাকুব্লে সামরিক বিমানঘাঁটিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে এ সংক্রান্ত কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। 

চুক্তি স্বাক্ষরের পর এক ব্রিফিংয়ে জেলেনস্কি বলেছেন, আমরা বিশ্বের অন্যতম শক্তিশালী এবং বৃহৎ একটি এয়ার ডিফেন্স পেতে যাচ্ছি।

এমন এক সময়ে ফ্রান্স এবং ইউক্রেনের মধ্যে এই চুক্তি হলো যখন ইউক্রেনের ঝাপোরিজ্জিয়া প্রদেশে রুশ এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। ইউক্রেনীয় সামরিক বিশ্লেষক সেরহি কুজহান বিবিসিকে জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া প্রতি মাসে ইউক্রেনে গড়ে ৬০০ বা তারও বেশি গ্লাইড বোমা নিক্ষেপ করছে।

বিবিসিকে তিনি বলেন, বর্তমানে আমাদের যুদ্ধবিমান এবং এয়ার ডিফেন্স সিস্টেম খুব প্রয়োজন ছিল। ফ্রান্সের কাছ থেকে যে এয়ার ডিফেন্স সিস্টেম পাওয়া যাবে, সেটির রেঞ্জ ২০০ কিলোমিটার। অর্থাৎ রকেট, বোমা কিংবা ক্ষেপণাস্ত্র ২০০ কিলোমিটারের মধ্যে এলে এটি সেগুলো ধ্বংস করতে পারবে। রাশিয়া বর্তমানে যে এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে, সেটির রেঞ্জ ২৩০ কিলোমিটার।

ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর এলিসি প্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তি কেবল একটি ক্রয়-বিক্রয় সংক্রান্ত সমঝোতা নয়, বরং একটি রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ। এই প্রতিশ্রুতির অপর অংশ হলো রাশিয়ার ফ্রিজ করা অর্থ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন কর্মসূচিতে পরিকল্পিতভাবে ব্যবহার করা।  

ভিল্লাকুব্লে শহরে চুক্তি স্বাক্ষরের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সাংবাদিকদের বলেছেন, “আমরা ইউক্রেনকে ১০০ রাফায়েল প্রদানের পরিকল্পনা নিয়েছি। এটা একটা বিশাল ব্যাপার। আমরা মনে করি, আমাদের রাফায়েল, ড্রোন, গোলাবারুদ এবং এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনীয় সেনাবাহনীকে আরও সংগঠিত করে তুলবে।”

প্রসঙ্গত, ফ্রান্সের তৈরি রাফায়েল বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩ হাজার ৭০০ কিলোমিটার এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ৫০ হাজার ফুট ওপরে উঠতে সক্ষম। এই যুদ্ধবিমান একই সঙ্গে বেশ কয়েকটি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে ও একাধিক ভারী মেশিনগান সজ্জিত।

সূত্র : রয়টার্স


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪