| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইতালিতে ভয়াবহ বন্যা: ২ জনের মৃত্যু, ৩০০ মানুষ স্থানান্তরিত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ২০:২৪:৪৬:অপরাহ্ন  |  ১২৩০০৯০ বার পঠিত
ইতালিতে ভয়াবহ বন্যা: ২ জনের মৃত্যু, ৩০০ মানুষ স্থানান্তরিত

কালাম আজাদ, ইতালি প্রতিনিধি: উত্তর ইতালির গোরিজিয়া প্রদেশের ত্রিয়েস্তের কাছে অবস্থিত ব্রাজ্জানো দি করমন্স শহরে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় দুইজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩০০ মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিতে বাধ্য করেছে কর্তৃপক্ষ। ব্যাপক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট এই বিপর্যয়ে তিনটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে উত্তর ইতালিতে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে দুইজনের মৃত্যু হয়েছে।

নিখোঁজ ঘোষনা করার করার পর দুই জনের মৃতদেহ উদ্ধার করেন দমকলকর্মীরা। যদিও কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করেনি। স্থানীয় সংবাদ প্রতিবেদন অনুযায়ী জানা যায় নিহতরা হলেন একজন ৩২ বছর বয়সী জার্মান পুরুষ এবং তাঁর ৮৩ বছর বয়সী প্রতিবেশী মহিলা। ভূমিধসের সময় ঐ জার্মান লোকটি তাঁর প্রতিবেশীর খোঁজ নিতে গিয়েছিলেন।

স্থানীয় দমকল পরিষেবা সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করেছে।

শহরের মেয়র রবার্তো ফেলকারো সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, প্রবল বৃষ্টি আমাদের সম্প্রদায়কে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। তিনি আরও জানান প্রায় আট ঘণ্টায় প্রায় ১০ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে যা পুরো অঞ্চলে গুরুতর ক্ষতি ও সমস্যার সৃষ্টি করেছে। এই ভয়াবহতার কারণে আনুমানিক ৩০০ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে সোমবার স্থানীয় সংবাদ সূত্রে জানা গেছে, উদ্ধারকর্মীরা ধ্বংস হওয়া বাড়ির নিচ থেকে একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন এবং তাঁকে হাসপাতালে পাঠানো হয়। তাঁর পা ভেঙে গেছে।

আইন প্রয়োগকারী সংস্থা, দমকলকর্মী এবং বেসামরিক সুরক্ষা সংস্থাগুলি এই দুর্যোগ মোকাবিলায় অক্লান্তভাবে কাজ করে চলেছেন। হেলিকপ্টার থেকে তোলা ভিডিও চিত্রে দেখা গেছে এলাকার বেশিরভাগ অংশ জলের নিচে তলিয়ে গেছে যা এই প্রাকৃতিক দুর্যোগের ব্যাপকতা তুলে ধরছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪