| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মন্ত্রী খুন ও সালমানের বাড়িতে গুলি: আনমোল বিষ্ণোই গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ১২:১৪:৪৯:অপরাহ্ন  |  ১২৩৫৩০৮ বার পঠিত
মন্ত্রী খুন ও সালমানের বাড়িতে গুলি: আনমোল বিষ্ণোই গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের কুখ্যাত সংঘবদ্ধ অপরাধচক্র বিষ্ণোই গ্যাংয়ের অন্যতম শীর্ষ সদস্য আনমোল বিষ্ণোইকে গ্রেপ্তার করেছে দেশটির আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যুক্তরাষ্ট্রে হেফাজতে থাকার পর বুধবার তাঁকে বিশেষ ফ্লাইটে ভারতে ফেরত পাঠানো হয়।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই আনমোল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রভাবশালী নেতা ও মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি হত্যা মামলার অন্যতম আসামি। গত বছরের নভেম্বর থেকে তিনি যুক্তরাষ্ট্রে আটক ছিলেন। দেশটির কর্তৃপক্ষ আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে মঙ্গলবার তাঁকে ভারতে প্রত্যর্পণ করে। শিগগিরই তাঁকে দিল্লির একটি আদালতে তোলা হবে।

গত বছরের ১২ অক্টোবর মুম্বাইয়ে খুন হন বাবা সিদ্দিকি। এ ঘটনায় আনমোলের পাশাপাশি শুভম লোনকার ও জিসান মোহাম্মদ আখতারকে মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। মামলার অগ্রগতির অংশ হিসেবে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সম্পর্কিত ২৬ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ রয়েছে। বলিউড অভিনেতা সালমান খানের বাড়িতে গুলি চালানো এবং পাঞ্জাবি গায়ক সিধু মূসেওয়ালা হত্যা মামলার সঙ্গেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ তুলেছে তদন্তকারী সংস্থাগুলো। গত বছরের এপ্রিলে সালমান খানের মুম্বাইয়ের বাড়ির সামনে বন্দুক হামলার পর থেকেই আনমোল পলাতক ছিলেন।  সূত্র: টাইমস অব ইন্ডিয়া

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪