| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধবিরতিতেও গাজায় ভয়াবহ হামলা ইসরায়েলের, নিহত ২৮

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ০৩:৩৪:১৯:পূর্বাহ্ন  |  ১২৫১৭৩৬ বার পঠিত
যুদ্ধবিরতিতেও গাজায় ভয়াবহ হামলা ইসরায়েলের, নিহত ২৮
ছবির ক্যাপশন: যুদ্ধবিরতিতেও গাজায় ভয়াবহ হামলা ইসরায়েলের, নিহত ২৮

রিপোর্টার্স২৪ ডেস্ক :গাজায় ঘোষিত যুদ্ধবিরতির মাঝেই আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার (১৯ নভেম্বর) দিনের প্রথম প্রহর থেকে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় টানা বোমা হামলা চালানো হয়। একইসঙ্গে শুজাইয়া এবং জয়তুন এলাকাতেও আলাদা দুটি ভবনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আইডিএফ। এতে ২৮ জন নিহত এবং ৭৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ।

হানি মাহমুদ আরও জানান, শুজাইয়ার একটি আবাসিক ভবনে আইডিএফের বোমার আঘাতে ভয়াবহ ট্র্যাজেডির সৃষ্টি হয়—এক পরিবারের বাবা, মা এবং তিন সন্তানসহ পুরো পরিবারটি ধ্বংসস্তূপে মিলিয়ে গেছে। দিনের পর দিন অব্যাহত গোলাবর্ষণ আর আকাশ থেকে ঝরে পড়া আগ্রাসনের কারণে গাজার মানুষ গভীর আতঙ্কে দিন কাটাচ্ছেন। যুদ্ধবিরতি ঘোষণা থাকলেও বাস্তবে গাজা যেন রক্তাক্ত যুদ্ধক্ষেত্রেই রয়ে গেছে।

অন্যদিকে আইডিএফ–এর পক্ষ থেকে হামলার যৌক্তিকতা তুলে ধরে বলা হয়েছে, সেদিন যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে, সেগুলো হামাসের ‘সক্রিয় সামরিক লক্ষ্যবস্তু’। তাদের দাবি, এসব অভিযান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন নয়, বরং সেই চুক্তির অংশ হিসেবে হামাসকে ‘নিরস্ত্রীকরণের লক্ষ্যে’ পরিচালিত।

আইডিএফের বিবৃতিতে আরও বলা হয়, গাজা সিটি ও খান ইউনিস মিলিয়ে মোট ৫টি হামাস-সংশ্লিষ্ট স্থানে আঘাত হানা হয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। ইসরায়েলি কর্মকর্তারা বলেন, রাষ্ট্রের নিরাপত্তা বিপন্ন হবে এমন যে কোনো শক্তিকে ‘সম্পূর্ণ ধ্বংসের’ প্রতিশ্রুতির ভিত্তিতেই তারা অভিযান পরিচালনা করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪