| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষকের অপমান সহ্য করতে না পেরে শিক্ষার্থীর আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ০৬:৩৯:৪৪:পূর্বাহ্ন  |  ১২৩৫৬১২ বার পঠিত
শিক্ষকের অপমান সহ্য করতে না পেরে শিক্ষার্থীর আত্মহত্যা
ছবির ক্যাপশন: শিক্ষকের অপমান সহ্য করতে না পেরে শিক্ষার্থীর আত্মহত্যা, চিরকুটে তিন শিক্ষকের নাম

রিপোর্টার্স২৪ ডেস্ক: দিল্লির একটি শীর্ষস্থানীয় স্কুলের দশম শ্রেণির ১৬ বছর বয়সি এক ছাত্র নিজের জীবন শেষ করেছেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্রমাগত মানসিক অত্যাচার, অপমান এবং স্কুল থেকে বহিষ্কারের হুমকির কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে স্কুলে যাওয়ার পর দুপুর আড়াইটার দিকে তার বাবা জানতে পারেন, ছেলে মেট্রো স্টেশনের কাছে আহত অবস্থায় পড়ে আছে। পথচারীদের সাহায্যে তাকে ব্লি কাপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পৌঁছার আগেই তাকে মৃত ঘোষণা করেন।

ছাত্রের বাবা পুলিশের কাছে অভিযোগ করেছেন, গত চারদিন ধরে একজন শিক্ষক তাকে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন এবং ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার ভয় দেখাচ্ছিলেন। ড্রামাটিকস ক্লাসে শিক্ষক তাকে ‘ওভার অ্যাক্টিং’ করার অভিযোগ তুলে অপমান করেন। এমনকি প্রিন্সিপাল ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এর আগে আরেক শিক্ষকও তাকে শারীরিকভাবে প্রহার করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

ছাত্রের ব্যাগ থেকে উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল, মা, বহুবার তোমার মন ভেঙেছি, এবার শেষবারের মতো ভাঙছি। স্কুলের শিক্ষকেরা এমনই, আর কী বলব। মৃত্যুর পর যদি শরীরের কোনো অঙ্গ কার্যকর অবস্থায় থাকে তা যেন দান করে দেওয়া হয়। যাতে অন্য কোনো শিক্ষার্থী এমন পরিস্থিতিতে আত্মহত্যা করতে বাধ্য না হয়। প্রিন্সিপাল ও দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

পরিবারের অভিযোগ, ইতিমধ্যেই তারা স্কুল প্রশাসনের কাছে মানসিক নির্যাতনের বিষয়টি জানিয়েছিলেন, তবে কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

সূত্র: এনডিটিভি


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪