| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলি হামলায় নাবলুসে শিশুসহ ৬ ফিলিস্তিনি আহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ০৬:০৭:১৫:পূর্বাহ্ন  |  ১২৫০৭০৮ বার পঠিত
ইসরায়েলি হামলায় নাবলুসে শিশুসহ ৬ ফিলিস্তিনি আহত

রিপোর্টার্স২৪ ডেস্ক: দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতকারীদের হামলায় ছয় ফিলিস্তিনি আহত হয়েছেন। এতে অন্তত একজন শিশু রয়েছে। মেডিকেল সূত্র ও আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, বৃহস্পতিবার নাবলুসের উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনার গুলিতে চার ফিলিস্তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে একজন শিশু রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরায়েলি সামরিক যানবাহন নাবলুসের ন্যাশনাল হাসপাতাল এলাকা ও ফয়সাল স্ট্রিটের আশপাশে অভিযান চালায়। এ সময় দোকান ও বাড়িঘরের সামনের অংশে ক্ষতি হয়েছে।

পরবর্তীতে অভিযান পুরনো শহর ও আশেপাশের এলাকায় বিস্তৃত হয়। সৈন্যরা জীবন্ত গুলি ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে। পাল্টা প্রতিক্রিয়ায় ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করলে সেনারা সরাসরি গুলি চালায়।

নাবলুসের দক্ষিণ ও পূর্ব উপকণ্ঠে বেইতা, উরিফ ও বেইত ফুরিক শহরে ঘরবাড়িতে অভিযান চালানো হয়। ঘরে ঘরে তল্লাশি এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়। এক ফিলিস্তিনি যুবককে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং আরেকজনকে পিটিয়ে আহত করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নাবলুসে রাতভর পরিচালিত গ্রেপ্তার অভিযানের সময় এক ইসরায়েলি সৈন্য গুলিবিদ্ধ হয়ে মাঝারি মাত্রার আহত হয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪