| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিংড়ায় ১০৫টি বক অবমুক্ত, দুই শিকারির কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ১৩:২৩:৫১:অপরাহ্ন  |  ১২৩২৪০৯ বার পঠিত
সিংড়ায় ১০৫টি বক অবমুক্ত, দুই শিকারির কারাদণ্ড
ছবির ক্যাপশন: সংগৃহীত

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ার চলনবিল এলাকায় কিল্লা ঘরের ফাঁদ ব্যবহার করে বক দিয়ে বক শিকার করার অভিযোগে  দুই পাখি শিকারির দুই মাস করে কারাদণ্ডসহ ১০৫ টি বক অবমুক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (২১ নভেম্বর) সকালে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের ইন্দ্রাসন গ্রামের পুর্ব মাঠে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির পরিবেশ কর্মীদের সহযোগিতায়  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন ইউএনও মাজহারুল ইসলাম। 

দণ্ডপ্রাপ্তরা হলেন,পার্শ্ববর্তী তাড়াশ থানার পালাশী গ্রামের আব্দুল মালেকের ছেলে কবির প্রামাণিক (৪৫) ও একই গ্রামের মৃত আহসান হাবিব এর ছেলে জান মাহমুদ (৩৫)। এসময় কিল্লা ঘর নামে  পাখি শিকারীর বিশেষ ফাঁদ জব্দ করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪