| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ০৮:০৯:১৮:পূর্বাহ্ন  |  ১২৪১৩৯৩ বার পঠিত
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভিয়েতনামে চলমান ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন এবং তাদের খুঁজতে উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, অক্টোবরের শেষ থেকে দক্ষিণ-মধ্য ভিয়েতনামে অবিরাম বৃষ্টি হচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগে জনপ্রিয় পর্যটন কেন্দ্রসহ বহু ঐতিহাসিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি সপ্তাহে উপকূলীয় নাহা ট্রাং শহরের পুরো এলাকা প্লাবিত হয়েছে, এবং দা লাট পর্যটন কেন্দ্রের আশেপাশের উচ্চভূমিতে মারাত্মক ভূমিধস হয়েছে।

পরিবেশ মন্ত্রণালয় শনিবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, রোববার থেকে ছয়টি প্রদেশে কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছে এবং আরও ১৩ জনের সন্ধান অব্যাহত রয়েছে। পাহাড়ি ডাক লাক প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে দুই ডজনেরও বেশি মানুষ মারা গেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার বন্যার পানি কমে যাওয়ার পর উদ্ধারকারীরা গাছ ও বাড়ির ছাদ থেকে লোকজনকে উদ্ধার করার কাজ চালিয়ে যাচ্ছেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, শনিবার একাধিক মহাসড়ক চলাচলের অনুপযোগী রয়েছে এবং প্রায় ৩ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। প্রাথমিকভাবে বিদ্যুৎ বিভ্রাটের ফলে ১০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রাকৃতিক দুর্যোগে ২৭৯ জন নিহত বা নিখোঁজ হয়েছে এবং জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে দেশের অর্থনৈতিক ক্ষতি দুই বিলিয়ন ডলারেরও বেশি হয়েছে।

বিজ্ঞানীরা মনে করছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই ধরনের চরম আবহাওয়া আরও ঘন ঘন এবং বিধ্বংসী হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪