| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩৭ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে

অপুষ্টিতে এক মাসে সুদানে ২৩ শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ০৫:৫৯:৫৭:পূর্বাহ্ন  |  ১২৫৫২৪১ বার পঠিত
অপুষ্টিতে এক মাসে সুদানে ২৩ শিশুর মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক: সুদানে সামরিক বাহিনী ও আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) ভয়াবহ লড়াইয়ের মধ্যেই মাত্র এক মাসে অপুষ্টিতে মারা গেছে ২৩ শিশু। দেশটির চিকিৎসক সংগঠন সুদান ডক্টরস নেটওয়ার্ক রোববার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। এতে যুদ্ধের কারণে দ্রুত ছড়িয়ে পড়া দুর্ভিক্ষ পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

চিকিৎসক সংগঠনটি জানায়, ২০ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত অবরুদ্ধ কাদুগলি ও ডিলিং শহরে তীব্র অপুষ্টি ও খাদ্য-ওষুধ সংকটে এই শিশুদের মৃত্যু হয়েছে।

তাদের মতে, চলমান যুদ্ধ শুধু খাদ্য সংকটই নয়, রোগের প্রাদুর্ভাব বাড়িয়ে ব্যাপক মানবিক বিপর্যয় ডেকে এনেছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সামরিক বাহিনী ও আরএসএফের ক্ষমতার সংঘাত শুরু হলে রাজধানী খার্তুমসহ বিভিন্ন এলাকায় তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। জাতিসংঘ বলছে, এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ। তবে সাহায্যকারী সংস্থাগুলোর আশঙ্কা- আসল সংখ্যা আরও অনেক বেশি।

যুদ্ধের কারণে দেশটিতে বিশ্বের অন্যতম বৃহত্তম মানবিক সংকট তৈরি হয়েছে। ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বিভিন্ন অঞ্চলে খাদ্য প্রবেশে বাধা ও সরবরাহ ব্যবস্থার ভেঙে পড়ায় দুর্ভিক্ষের ঝুঁকি ভয়াবহভাবে বেড়েছে।

আন্তর্জাতিক ক্ষুধা বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, কর্দোফান ও দারফুর অঞ্চলে প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষ ইতোমধ্যে দুর্ভিক্ষে পড়েছেন। আরও অন্তত ৩৬ লাখ মানুষ দুর্ভিক্ষ-সীমার এক ধাপ নিচে অবস্থান করছেন।

এ পরিস্থিতিতে মানবাধিকার সংস্থাগুলো অবরুদ্ধ অঞ্চলে জরুরি খাদ্য, চিকিৎসা সহায়তা এবং শিশুদের জন্য বিশেষ পুষ্টি সহায়তা পৌঁছানোর ওপর জোর দিচ্ছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪