| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ,তৈরি হচ্ছে ‘সেনিয়ার’

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ১৮:১৬:৫৫:অপরাহ্ন  |  ১২২০৬৪৯ বার পঠিত
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ,তৈরি হচ্ছে ‘সেনিয়ার’
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: আন্দামান সাগর ও মালাক্কা প্রণালিতে সৃষ্ট নিম্নচাপ দ্রুত শক্তি সঞ্চয় করে বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এটি ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এ পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। সম্ভাব্য ঝড়ের প্রভাব মোকাবিলায় আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, পদুচেরি ও আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

আইএমডি জানায়, মালাক্কা প্রণালির কেন্দ্রীয় অংশে উচ্চস্তরের বায়ুচক্রবাতের প্রভাবে স্থানীয় সময় আজ সকাল ৮টা ৩০ মিনিটে মালাক্কা প্রণালি ও দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি ২৪ নভেম্বরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং বঙ্গোপসাগরে প্রবেশ করবে। পরবর্তী ৪৮ ঘণ্টায় এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে এর নাম হবে ‘সেনিয়ার’, যার অর্থ ‘সিংহ’। আরবিভিত্তিক এই নামটি প্রস্তাব করেছে সংযুক্ত আরব আমিরাত।

আইএমডির তথ্য অনুযায়ী, পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নিলে ‘সেনিয়ার’-এর সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে এবং এটি আন্দামান-নিকোবর অঞ্চলে আঘাত হানতে পারে।

সম্ভাব্য প্রভাব হিসেবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, কেরালা, লাক্ষাদ্বীপ ও অন্ধ্র প্রদেশ উপকূলে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আইএমডি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪