| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাবিতে বাউল নিপীড়নের প্রতিবাদে মশাল মিছিল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ২২:১৪:১৯:অপরাহ্ন  |  ৯৯৯৭৮৩ বার পঠিত
জাবিতে বাউল নিপীড়নের প্রতিবাদে মশাল মিছিল

রিপোর্টার্স২৪ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে বাউল–ফকির–সুফিদের ওপর সাম্প্রতিক হামলা ও নিপীড়নের প্রতিবাদে এবং বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী।

সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’-এর ব্যানারে মশাল মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের প্রশাসনিক ভবন ও কামাল উদ্দিন হলসংলগ্ন সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমরান হাসান শুভ বলেন, আগস্টের পর দেশে বিভাজনের রাজনীতি গভীর হয়েছে। হিন্দু, সুফি, বাউল, কাদিয়ানী এভাবে ক্রমে সংখ্যালঘু বা ভিন্নমতের অনুসারীদের আলাদা করা হচ্ছে। এমন বিভাজনের বাংলাদেশ আমরা চাই না, মন্তব্য করেন তিনি।

সাংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মেহজাবিন প্রিয়ন্তি বলেন, আমরা বাউল আবুল সরকারের মুক্তি চাই। পাশাপাশি সারা দেশে বাউলদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদ জানাই। ৫ আগস্টের পর থেকে মাজারে হামলা, বাউল সুফিদের ওপর নির্যাতন, চুল দাড়ি কেটে দেওয়ার মত ঘটনা বেড়েছে। কিন্তু গত দুই বছরে হওয়া এসব হামলার কোনো সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পারেনি ইন্টারিম সরকার।

তিনি বলেন, বিচারহীনতার এই পরিস্থিতি আমাদের আবারও ফ্যাসিবাদী শাসনের দৃষ্টান্ত মনে করিয়ে দেয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪