কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর বাড়ির পাশের বাওড়ের পানিতে মিলল প্রতিবন্ধী শিশু ইভা খাতুনের (১৩) মরদেহ। শুক্রবার বিকেলে কোটচাঁদপুরের ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের ইউসুফ আলীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে ইভা খাতুনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর তাঁর মা জুলেখা খাতুন প্রতিবেশীদের সঙ্গে নিয়ে পাড়ার বিভিন্ন স্থানে বেশ কিছু সময় খোঁজাখুঁজি করেন। কোথাও না পেয়ে পরিবারের লোকজন হতাশ হয়ে পড়েন।
এর কিছুক্ষণ পর এক প্রতিবেশী দৌড়ে এসে বাড়ির পাশের বাওড়ের পানিতে ইভার মরদেহ ভেসে ওঠার কথা জানান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। তবে এর আগেই ইভা খাতুনের মৃত্যু হয়।
রিপোর্টার্স২৪/ঝুম