| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গা ভূমি অফিস সাড়ে ৩ কোটি টাকার রাজস্ব আদায়ে রেকর্ড

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৬ ইং | ১৪:১৪:১১:অপরাহ্ন  |  ৩৯৫ বার পঠিত
ভাঙ্গা ভূমি অফিস সাড়ে ৩ কোটি টাকার রাজস্ব আদায়ে রেকর্ড

ভাঙ্গা (ফরিদপুর)  প্রতিনিধি: সরকারি সেবা প্রদানের মধ্যে দিয়ে উল্লেখ যোগ্য রাজস্ব আদায়ে অভূত সাফল্য অর্জন করেছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা ও পৌর ভূমি অফিস। ২০২৫ অর্থ বছর ও চলতি অর্থ বছরের বিভিন্ন খাত থেকে ভূমি অফিস মোট ৩ কোটি ৩৮ লাখ ৫ হাজার ৫৯৩ টাকা রাজস্ব আদায় করেছেন ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি)  সাদরুল আলম সিয়াম। রাজস্ব আদায়ের বরপুত্র হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও ভূমি অফিসের কর্মচারীরা ভূয়সী প্রশংসার জোয়ারে তারা ভাসছেন। 

ভূমি অফিস সূত্রে জানা গেছে, ভূমি উন্নয়ন করের সাধারণ দাবি বাবদ ১ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৫২৩ টাকা আদায় করা হয়েছে। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার শতভাগ পূর্ণ করা হয়েছে। 

সরকারি সংস্থার ভূমি উন্নয়ন কর বাবদ ৮২ লাখ ৩৭ হাজার ৩৪৫ টাকা আদায় করায় এ যাবৎকালের এটি সর্বোচ্চ রাজস্ব আদায়ের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন স্থানীয় ভূমি অফিস   কর্মকর্তা কর্মচারীদের।

এছাড়াও অর্পিত সম্পত্তির লিজমানি বাবদ ১৫ লাখ ৭৬ হাজার ৪৯৮ টাকা, অনুমোদিত নামজারি বাবদ ৯৮ লাখ ৯০ হাজার টাকা এবং অননুমোদিত এবং বাতিল নামজারি বাবদ আরো ২ লাখ ৬৫ হাজার ৬৫০ টাকা রাজস্ব আদায়। বিভিন্ন হাট-বাজার একসনা বন্দোবস্ত বাবদ ৮ লাখ ৭০ হাজার ২৬৫ টাকা এবং জলমহাল ইজারা বাবদ ৭ লাখ ৩৭ হাজার ৬১২ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। 

রাজস্ব আদায়ের পাশাপাশি উপজেলার আইনশৃঙ্খলা ও ভূমি সংক্রান্ত যে কোন অনিয়ম প্রতিরোধেও  ভূমি অফিস সংশ্লিষ্টরা উল্লেখযোগ্য জনকার্যক্রমে ছিলেন দৃশ্যমান। ২০২৫ সাল থেকে শুরু হয়ে চলতি জুন অর্থবছরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অধীনে বিভিন্ন সময়ে পরিচালিত ৩৯ টি মোবাইল কোর্টের অভিযানে ১৫৬ টি মামলায় ১৮ লাখ ৭৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা মামলায় বিভিন্ন মেয়াদে ২০জনকে কারাদণ্ড প্রদান করা হয়।

ভূমি অফিসের জনসেবামূলক কার্যক্রমের আওতায় ৩৭০টি মিস কেস নিষ্পত্তি এবং ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারার ৫৫০টি মামলার প্রতিবেদন,  ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩-এর আওতায় ৭৫ টি সিআর মামলার চুড়ান্ত প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। দেওয়ানি মামলায় ২৫০টি এসএফ ও ২০০টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল মামলার চুড়ান্ত প্রতিবেদন দাখিলে অগ্রগামী ভূমিকা পালন করেছেন ভূমি অফিসের দায়িত্বশীল সংশ্লিষ্টরা।

আদালতের রায় ও ডিক্রি লাভে একাধিক মামলায় বিজয়ী পক্ষকে তাদের দখল বুঝিয়ে দেওয়ার পাশাপাশি সরকারি সম্পদ বেদখলকৃত খাস জমিন উদ্ধার করা হয়েছে। 

ভূমি অফিসে নিয়মিত গণশুনানির মাধ্যমে সেবাগ্রহীতাদের বিভিন্ন সমস্যা শুনার মধ্যে দিয়ে ক্ষেত্রবিশেষ সরজমিন পরিদর্শন শেষে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও প্রতিকারের সকল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে ভূমি অফিসের সংশ্লিষ্টরা জানান।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম বলেন, সরকারি কাজের স্বচ্ছতা, জবাবদিহিতার মধ্যে দিয়ে প্রতিটি নাগরিক তাদের কাঙ্খিত সেবা পাবেন এটাই ভূমি অফিসের সেবার মূল নীতি। হয়রানিমুক্ত ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনায় নিশ্চিত করনে ভূমি অফিসের সকল ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪