| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদি আরবে প্রথমবারের মতো বার, বিক্রি হবে অ্যালকোহলমুক্ত বিয়ার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ০৬:২১:৫৯:পূর্বাহ্ন  |  ১২৪৩৯৩০ বার পঠিত
সৌদি আরবে প্রথমবারের মতো বার, বিক্রি হবে অ্যালকোহলমুক্ত বিয়ার

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বের প্রভাবশালী মুসলিম রাষ্ট্র সৌদি আরব যেখানে ১৯৫২ সাল থেকে মদপান ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ সাম্প্রতিকভাবে ইতিহাস গড়েছে। রাজধানী রিয়াদে চালু হয়েছে নতুন ‘এ-১২’ ক্যাফে, যা দেশটির ইতিহাসে প্রথমবারের মতো বার হিসেবে অনুমোদিত।

ক্যাফেতে পরিবেশ ও অভিজ্ঞতা অন্যান্য দেশের বারের মতো হলেও, পরিবেশিত পানীয় সম্পূর্ণ নন-অ্যালকোহলিক। অর্থাৎ, অ্যালকোহলযুক্ত বিয়ার বা অন্যান্য পানীয় বিক্রি হয় না। তবে বহির্বিশ্বের বিয়ার, ওয়াইন ও ককটেল ধরনের পানীয়ের স্বাদ ও অভিজ্ঞতা অ্যালকোহল ছাড়া উপভোগ করা সম্ভব। এছাড়া, এখানে নারী-পুরুষ উভয়ই একসঙ্গে বসে পানীয় গ্রহণ করতে পারবেন।

উপসাগরীয় দেশগুলোর মধ্যে সৌদি আরব ও কুয়েতে অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ। তবে সৌদি সরকার ২০২৫ সাল থেকে অমুসলিম বিদেশী কূটনীতিকদের জন্য সীমিত পরিসরে মদের দোকান খোলার পরিকল্পনা করছে। এর আগেই ২০২৪ সালে রিয়াদে একটি দোকানকে অমুসলিম কূটনীতিকদের জন্য মদ বিক্রির অনুমতি দেয়া হয়েছিল।

এই উদ্যোগ দেশটির সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থায় নতুন এক দিক উন্মোচন করছে, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মিলন ঘটছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪