| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিসেম্বরে পাকিস্তান-বাংলাদেশ সরাসরি ফ্লাইট চালু হতে পারে: হাইকমিশনার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ০৭:০৮:৪০:পূর্বাহ্ন  |  ১১৯৪৪৫৮ বার পঠিত
ডিসেম্বরে পাকিস্তান-বাংলাদেশ সরাসরি ফ্লাইট চালু হতে পারে: হাইকমিশনার

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী ডিসেম্বর থেকে পাকিস্তানের মাহান এয়ার করাচি থেকে ঢাকায় সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করতে পারে। এটি দুই দেশের বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে বড় অগ্রগতি হবে বলে জানিয়েছেন বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান।

লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে হাইকমিশনার জানান, ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন এলসিসিআই ও লাহোরে বাংলাদেশের কনস্যুলেটের যৌথ সুপারিশে তিন থেকে চার দিনের মধ্যে ব্যবসায়ীদের ভিসা প্রদান করা হচ্ছে, যা যাতায়াতকে আরও দ্রুত ও সহজ করবে।

তিনি বাণিজ্য সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে, আর বাংলাদেশ পাকিস্তানে তাজা আনারস সরবরাহ করতে পারবে। এছাড়া টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্টস খাতেও দুই দেশের মধ্যে বড় বাণিজ্য সম্ভাবনা রয়েছে।

হাইকমিশনার আরও জানান, শিগগিরই দুই দেশের মধ্যে সরাসরি কার্গো শিপিং সার্ভিস চালু হবে। গত বছরের ডিসেম্বর থেকে কার্যক্রমে থাকা কার্গো সার্ভিসের চাহিদা বেড়ে যাওয়ায় এখন আলাদা সরাসরি রুটের প্রয়োজন দেখা দিয়েছে।

শিক্ষাখাতেও দুই দেশের সহযোগিতার সুযোগ রয়েছে। তিনি জানান, পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন শিগগির ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে, যাতে বাংলাদেশি শিক্ষার্থীরা পাকিস্তানে পড়াশোনায় আগ্রহী হয়। এছাড়া পর্যটন, সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধের মিলও দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে।

এলসিসিআই-এর সভাপতি ফাহিমুর রহমান সাইগল বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি বাড়াতে পারে এবং বাংলাদেশের পোশাক শিল্পের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ রয়েছে। তথ্যপ্রযুক্তি, অটোমোবাইলসহ বিভিন্ন খাতে যৌথ উদ্যোগের সম্ভাবনা আছে।

বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ৭০০ মিলিয়ন ডলার, যা আগামী কয়েক বছরের মধ্যে তিন বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি ফ্লাইট চালু হলে বাণিজ্য আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪