| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ০৯:৫৫:৫৩:পূর্বাহ্ন  |  ১১৯৯৭৫২ বার পঠিত
গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে সাহেবনগর গ্রামের তালতলা মোড়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় রানা আহম্মেদ (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রানা আহম্মদ বামন্দী ইউনিয়নের নিশিপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, রানা সাহেবনগর থেকে নিশিপুরে ফিরছিল। সাহেবনগর গ্রামের তালতলা মোড়ে পৌছুলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাঁঠাল গাছে ধাক্কা লেগে দুমড়ে মুছড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪