| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৬ ইং | ২১:১৮:২২:অপরাহ্ন  |  ৩৯২ বার পঠিত
যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

স্টাফ রিপোর্টার: সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াত নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের বার ভবনে জামায়াত সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি জানান। 

অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে অ্যাডভোকেট শিশির মনির বলেন, অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, বারবার পরিচয় দিয়ে বলেছেন—‘আমি অমুক নই, আমার নাম রঞ্জু। আপনি আমাকে চেনেন। আমি ফেসবুকে অ্যাক্টিভ। আমি লইয়ার্স কাউন্সিল এবং জামায়াতে ইসলামীর লোক।’ এরপরও তাকে সেখান থেকে বের করে নিয়ে রড দিয়ে পেটানো হয়েছে।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই অরাজক পরিস্থিতি যদি আপনারা বন্ধ করতে না পারেন, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারা নিজেরাই খারাপ করতে বাধ্য করছেন।

অ্যাডভোকেট শিশির মনির আরও বলেন, সবাইকে সাক্ষী রেখে বলতে চাই, এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে। এ অপরাধে একটি মামলা রুজু করা দরকার। পাশাপাশি দায়িত্বশীলদের পক্ষ থেকে একটি আলাদা সংবাদ সম্মেলনের আয়োজন করে ওই ব্যক্তির ছবি ও পরিচয় সুপ্রিম কোর্টের মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া উচিত।

তিনি সতর্ক করে বলেন, এভাবে যদি সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে অসম্মান করে পার পেয়ে যাওয়া যায়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা বলতে আর কিছু থাকবে না। আমাদের দায়িত্ব আইনের শাসনের জন্য কাজ করা। যিনি এ কাজ করেছেন, তিনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন। আইনজীবীরা কীভাবে প্রতিবাদ করেন, তার ভাষা সম্ভবত তার পক্ষে বোঝা সম্ভব নয়। আগামীকালই এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের এবং তাকে বিচারের আওতায় আনা সবার স্বার্থেই জরুরি।

প্রতিবাদ সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিন অবিলম্বে রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি জানান। সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াত নেতা অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট গোলাম রহমান ও অ্যাডভোকেট সাইফুর রহমান প্রমুখ।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪