| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নীলফামারী হবে শিল্পনগরী: বিএনপি প্রার্থীর প্রতিশ্রুতি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ১৩:০১:১৮:অপরাহ্ন  |  ১২০৬৭৬৬ বার পঠিত
নীলফামারী হবে শিল্পনগরী: বিএনপি প্রার্থীর প্রতিশ্রুতি

নীলফামারী জেলা প্রতিনিধি: ভোটে জয়ী হতে পারলে নীলফামারীকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন নীলফামারী-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। তার দাবি, এতে হাজার হাজার বেকারের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদিয়ারমোড়ে ইটাখোলা ইউনিয়নে এক নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান চৌধুরী। সঞ্চালনায় ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও ইটাখোলা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও দলের মনোনীত প্রার্থী রুবেল।

এ সময় তিনি বলেন, “আমাদের নীলফামারী হবে শিল্পনগরী, যেখানে হাজার হাজার বেকারের কর্মসংস্থানের পরিবেশ তৈরি করা হবে। জনগণের ভোটে এ আসনে জয় লাভ করলে বিএনপির ৩১ দফা অনুযায়ী নীলফামারীকে আধুনিক জেলায় রূপান্তর করব।”

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, জেলা বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক নাছরিন আক্তার, জেলা কৃষকদলের আহবায়ক মগনী মাকসুদুল আলম দুলাল,সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মেজবাহউল ইসলাম শাহ টুলু,জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন আহমেদসহ অন্যান্যরা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪