| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় হৃদরোগী শাহনেওয়াজকে ‘আমরা বিএনপি’ পরিবারের সহায়তা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ১৪:৩৫:১৬:অপরাহ্ন  |  ১১৯৮৪৯৮ বার পঠিত
বগুড়ায় হৃদরোগী শাহনেওয়াজকে ‘আমরা বিএনপি’ পরিবারের সহায়তা

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে হৃদরোগে আক্রান্ত অ্যাডভোকেট শাহনেওয়াজকে তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছে ‘আমরা বিএনপি’ পরিবার। আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে শেরপুর উপজেলার কলেজ রোড এলাকার শ্রীরামপুর পাড়ায় নিজ বাসভবনে তার হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।

অ্যাডভোকেট শাহনেওয়াজ দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। ব্যয়বহুল এই চিকিৎসার কারণে তিনি বেশ কিছুদিন ধরে আর্থিক সংকটে ছিলেন।

দলের একজন দুস্থ কর্মীর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি’ পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে এই সহায়তা প্রদান করা হয়। ‘আমরা বিএনপি’ পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্ত্বাবধানে সংগঠনটির প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তা হস্তান্তর করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী-রংপুর মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ, শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস এবং শেরপুর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা হাসান মারুফ শিমুল।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪