| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘরে ফেরা ২৬ বম পরিবারকে মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ১৪:৪১:০৮:অপরাহ্ন  |  ১২৩২৫৮৫ বার পঠিত
ঘরে ফেরা ২৬ বম পরিবারকে মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে বম সম্প্রদায়ের প্রত্যাবর্তনকারী ২৬টি পরিবারের সদস্যদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বুধবার (২৬ নভেম্বর) বান্দরবান সেনা জোনের উদ্যোগে সেনা জোন প্রাঙ্গণে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি। এসময় বম সম্প্রদায়ের প্রত্যাবর্তনকারী ২৬টি পরিবারের সদস্যদের মাঝে চাল, ডাল, লবণ, তেল, আলু ও পেয়াজসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। বম সম্প্রদায়ের সদস্যরা মানবিক সহায়তা প্রদানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা পার্বত্য এলাকায় নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি শান্তি, সম্প্রীতি এবং বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সেনাবাহিনী কার্যকর ভূমিকা পালন করছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সকল বম জনগোষ্ঠীকে সার্বিক সহযোগিতা করা হবে।” তিনি সকলকে যেকোনো প্রয়োজনে বান্দরবান জোনের সঙ্গে যোগাযোগ করার আহবান জানান।

এসময় জোন কমান্ডার প্রত্যাগত সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং আইনি সহায়তাসহ যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মানবিক সহায়তা প্রদানকালে সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর এএসএম মাইদুল ইসলাম, বম পরিবারের সদস্যরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বান্দরবান জোন সূত্রে জানা গেছে, এক পরিবারকে ৫০ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ কেজি লবণ, ৫ কেজি তেল, ৫ কেজি আলু এবং ৫ কেজি করে পেয়াজ প্রদান করা হয়।

প্রসঙ্গত, “গত কয়েক বছর ধরে পার্বত্য এলাকার আঞ্চলিক সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অত্যাচারে বান্দরবানের বিভিন্ন পাড়া থেকে অসংখ্য বম পরিবার পালিয়ে যায়। সেনাবাহিনীর সহযোগিতা ও নিরাপত্তার মধ্যে পালিয়ে যাওয়া বম পরিবারগুলো ধীরে ধীরে নিজ নিজ বাসস্থানে ফিরতে শুরু করেছে এবং বাংলাদেশ সেনাবাহিনী তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪