| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ০৪:৫১:১২:পূর্বাহ্ন  |  ১১৮৮৮৪৮ বার পঠিত
ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
ছবির ক্যাপশন: ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

রিপোর্টার্স২৪ ডেস্ক: মালয়েশিয়ার পরে এবার ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টায় নর্থ সুলাওয়েসি অঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউএস জিওলজিকাল সার্ভে (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নর্থ সুলাওয়েসির তন্দানোর ২৯ কিলোমিটার দক্ষিণে এবং এর গভীরতা ১২০.৯ কিলোমিটার।

এর আগে রোববার (২৩ নভেম্বর) ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। তখনও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বরাবর অবস্থিত, যেখানে একাধিক টেকটোনিক প্লেট মিলিত হওয়ায় প্রায়শই ভূমিকম্পের ঘটনা ঘটে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪