| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানের আদিয়ালা কারাগারে ইমরান খান, সুস্থ আছেন : কর্তৃপক্ষ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ০৫:০২:৩৫:পূর্বাহ্ন  |  ১২২২০৭৮ বার পঠিত
পাকিস্তানের আদিয়ালা কারাগারে ইমরান খান, সুস্থ আছেন : কর্তৃপক্ষ
ছবির ক্যাপশন: পাকিস্তানের আদিয়ালা কারাগারে ইমরান খান, সুস্থ আছেন : কর্তৃপক্ষ

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে আছেন এবং সুস্থ রয়েছেন। এমন তথ্য নিশ্চিত করেছে রাওয়ালপিন্ডির কারাগারের কর্তৃপক্ষ। বুধবার (২৬ নভেম্বর) গুজব ছড়ায়, ইমরানকে গোপনে অন্যত্র স্থানান্তর করা হয়েছে, যা পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ।

কারাগারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। তার অসুস্থতার খবর সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। ইমরান খান ২০২২ সালের অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান। এরপর তার বিরুদ্ধে দুর্নীতি, সেনাবাহিনী সদরদপ্তরে হামলা এবং রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসসহ বিভিন্ন মামলা দায়ের হয়। ২০২৩ সালে একাধিকবার গ্রেপ্তার হওয়ার পর তিনি আগস্ট থেকে জেলেই আছেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ইমরানের জন্য যে খাবারের ব্যবস্থা রয়েছে, তা পাঁচ-তারকা হোটেলেও পাওয়া যায় না। এছাড়া তার টেলিভিশন, ব্যায়ামের যন্ত্রাংশ এবং ডাবল বেডসহ সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে।

কারাগারের এই ঘোষণার মাধ্যমে ইমরান খানের সুস্থতা ও নিরাপত্তা নিয়ে ছড়ানো গুজবের অবসান ঘটেছে। সূত্র: জিও টিভি



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪