| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমেরিকান ম্যাগাজিনে বর্ষসেরা ছবিতে বাংলাদেশি আলোকচিত্রীর নামাজ মুহূর্ত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ১২:০৩:২৯:অপরাহ্ন  |  ১২১৮১৬৭ বার পঠিত
আমেরিকান ম্যাগাজিনে বর্ষসেরা ছবিতে বাংলাদেশি আলোকচিত্রীর নামাজ মুহূর্ত
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা সাময়িকী টাইম ম্যাগাজিনের ‘টাইমস টপ হানড্রেড ফটোস অফ ২০২৫’ তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশি আলোকচিত্রী আমির হামজার তোলা একটি মানবিক মুহূর্তের ছবি।

ছবিটি তোলা হয়েছিল গত ৩১ জুলাই ব্রঙ্কসে, যেখানে নিউইয়র্ক পুলিশ অফিসার দিদারুল ইসলামের জানাজার সময় অংশ নেওয়া মানুষের আবেগময় মুহূর্ত দৃশ্যমান হয়েছে। ছবি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে, যা কমিউনিটির বন্ধন, মানবিকতা এবং দিদারুল ইসলামের প্রতি শ্রদ্ধা তুলে ধরেছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘটনাটিকে “বাংলাদেশের শিল্প-সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ মাইলফলক” হিসেবে উল্লেখ করেছে। মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, “আমির হামজার এই স্বীকৃতি শুধু তার অসাধারণ শিল্পদৃষ্টি ও নৈপুণ্যের প্রমাণ নয়, বরং বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত। আশা করি ভবিষ্যতেও বাংলাদেশের আলোকচিত্রীরা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বল সাফল্য অর্জন করবেন।”

আলোকচিত্রী আমির হামজা সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়ায় লিখেছেন, “আমার তোলা এনওয়াইপিডি অফিসার দিদারুল ইসলামের জানাজার ছবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ১০০ ছবির তালিকায় স্থান পেয়েছে।”

এই অর্জন প্রমাণ করে, বাংলাদেশি আলোকচিত্রীরা আন্তর্জাতিক মানের মানবিক ও সাংস্কৃতিক মুহূর্ত ধরা নিয়ে বিশ্বমঞ্চে নিজস্ব স্থান তৈরি করছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪