| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিলিস্তিনিদের ওপর রাষ্ট্রীয় পর্যায়ে নির্যাতন চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ০৬:৩০:০১:পূর্বাহ্ন  |  ১২১৬৭৬৩ বার পঠিত
ফিলিস্তিনিদের ওপর রাষ্ট্রীয় পর্যায়ে নির্যাতন চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যে নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন চালাচ্ছে, তা আর বিচ্ছিন্ন ঘটনা নয়—এটি এখন কার্যত এক ‘রাষ্ট্রীয় নীতি’ হিসেবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের নির্যাতনবিরোধী কমিটি। নতুন এক প্রতিবেদনে ইসরায়েলি বাহিনীর হাতে আটক ব্যক্তিদের ওপর মারধর, খাবার–পানির ঘাটতি সৃষ্টি, ইলেকট্রিক শক দেওয়া, যৌন নির্যাতন এবং আরও বহু নিষ্ঠুর আচরণের চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরা হয়েছে। খবর—বিবিসি।

কমিটি জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর থেকে ইসরায়েল হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করেছে; যাদের অনেকেই মাসের পর মাস আইনজীবী ও পরিবারের সঙ্গে যোগাযোগের কোনো সুযোগ পাননি। আটক ব্যক্তিদের মধ্যে শিশু, নারী, বৃদ্ধসহ নানা বয়সী মানুষ রয়েছে—এবং তাদের অনেককেই প্রশাসনিক আটক আইন ও ‘আনলফুল কম্ব্যাট্যান্টস’ আইনের আওতায় দীর্ঘ সময় কারাগারে রাখা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছে জাতিসংঘ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আটক অবস্থায় নিয়মিত খাবার বঞ্চনা, মারধর, কুকুর দিয়ে আক্রমণ, স্থায়ীভাবে শেকল পরিয়ে রাখা, টয়লেট ব্যবহার না করতে দেওয়া—এসব আচরণ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের শামিল হতে পারে।

কমিটির সদস্যরা বলেন, অভিযোগগুলো এতটাই গুরুতর যে তারা স্তম্ভিত হয়েছেন। তারা ইসরায়েলকে স্বাধীন তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আহ্বান জানিয়েছে।

ইসরায়েল অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, জাতিসংঘ পক্ষপাতদুষ্ট। শুনানিতে ইসরায়েলের প্রতিনিধি এসব তথ্যকে ভ্রান্ত দাবি করেন। এমন সময়ে প্রতিবেদনটি এলো যখন ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক চাপ আরও বাড়ছে। জাতিসংঘ জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনির মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো মনে হচ্ছে।

গাজায় যুদ্ধবিরতি চললেও ত্রাণ সংস্থাগুলো বলছে, মানুষ এখনো ভয়াবহ সংকটে রয়েছে। তাঁবুতে শীত–বৃষ্টিতে থাকা, ত্রাণ কম পাওয়া এবং দফায় দফায় ইসরায়েলি হামলা চলছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪