| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইন্দোনেশিয়ায় বন্যা, ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ০৭:০৪:৫৮:পূর্বাহ্ন  |  ১১৯৮৯৩১ বার পঠিত
ইন্দোনেশিয়ায় বন্যা, ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইন্দোনেশিয়ায় সম্প্রতি বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিম সুমাত্রা, উত্তর সুমাত্রা ও আচেহ প্রদেশে মোট মৃতের সংখ্যা ২০০-এর বেশি। 

পশ্চিম সুমাত্রার আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব জানান, শুধু শুক্রবার রাত পর্যন্ত ৬১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং ৯০ জনের নিখোঁজ রয়েছে। উত্তর সুমাত্রায় মৃতের সংখ্যা ১১৬, আর আচেহ প্রদেশে অন্তত ৩৫ জন প্রাণ হারিয়েছেন।

সংস্থার তথ্যানুযায়ী, প্রতিবেশী মালয়েশিয়া ও থাইল্যান্ডেও ভারি বৃষ্টিপাতের কারণে সম্প্রতি প্রাণহানি ঘটেছে।

ইন্দোনেশিয়ার বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চললেও, কয়েক দিনের মধ্যে আঘাত হানা একটি শক্তিশালী মৌসুমি ঝড় পরিস্থিতি আরও জটিল করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়ের ধরণ ও শক্তি পরিবর্তিত হচ্ছে, বৃষ্টিপাত বাড়ছে এবং আকস্মিক বন্যার ঝুঁকি বেড়েছে।

এর আগে চলতি মাসেই মধ্য জাভায় ভারি বৃষ্টির ফলে ভূমিধসের ঘটনা ঘটেছিল, যেখানে কমপক্ষে ৩৮ জন নিহত এবং ১৩ জন নিখোঁজ হয়েছিলেন।খবর—এএফপি


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪