ইন্টারন্যাশনাল ডেস্ক: শনিবার (২৯ নভেম্বর) ভোরে পাকিস্তানের লোরালাই ও আশেপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের প্রভাবে আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন।
জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪ এবং কেন্দ্রস্থল লোরালাইয়ের দক্ষিণ-পূর্ব থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এ মাসের শুরুতে এবং গত মঙ্গলবারও পাকিস্তানের বিভিন্ন এলাকায় ছোটখাটো ভূমিকম্প দেখা দিয়েছে। বেলুচিস্তান প্রদেশ মূলত ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। ২০০৮ সালের বড় ভূমিকম্পে প্রায় ২০০ জন নিহত হন এবং হাজারের বেশি মানুষ ঘরবাড়ি হারান। খবর—জিও নিউজ।
রিপোর্টার্স২৪/ঝুম